উত্তরপ্রদেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে নির্মমভাবে মারধর

0
11

ভারতে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার অন্তর্গত লাম্বুয়া এলাকায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা।

১১ জুন এই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে আরোহিত ২ মুসলিম যুবককে লাথি ও চড় মারতে আরম্ভ করেছে হামলাকারীরা। মারতে মারতে ভুক্তভোগীদের বাইক থেকে টেনে হেঁচড়ে তারা নিচে নামায়।

উগ্র হিন্দুত্ববাদীরা নিপীড়ন করছিল আর প্রশ্ন তুলেছিল, “ভারত মে হোকার জয় শ্রী রাম নেহি বোলোগে?” অর্থাৎ তোরা ভারতে থেকে খেয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান কেন দিবি না ?

এই সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উগ্রবাদীরা।

পুলিশের দাবি, তারা এই ঘটনার তদন্ত আরম্ভ করেছে, তারা ২ অভিযুক্তকে চিহ্নিত করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

ভিডিও: https://archive.org/details/jai-shri-ram-in-sultanpur-uttar-pradesh-india


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/25bcvxjb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি’র প্রেসিডেন্ট ‘আসিমি গোইতা’কে ধরিয়ে দিতে জেএনআইএম এর দুই মিলিয়ন ইউরো পুরষ্কার ঘোষণা
পরবর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে এক ইমামকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা