যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি শহীদ, আহত ৪

0
1

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ১১ জুন, বৃহস্পতিবার বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। এ হামলাকে গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

চিকিৎসা সূত্রের বরাতে আনাদুলু জানিয়েছে, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে অবস্থিত নিউ ক্যাম্প এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলায় ৪০ বছর বয়সী এক ফিলিস্তিনি শহীদ হন এবং আরও একজন আহত হন। একই সময়ে গাজা সিটির কেন্দ্রস্থ আল-মাগরাবি এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সেখানে আরও একজন ফিলিস্তিনি শহীদ হন।

এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমাঞ্চলীয় আতাত্রা এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকায় বেসামরিক লোকজনের নিকটে একটি ইসরায়েলি ড্রোন বিস্ফোরণ ঘটালে আরও দুই ফিলিস্তিনি আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর, শুক্রবার ২০২৫ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৮১ ফিলিস্তিনি শহীদ এবং ৩,১১১ জন আহত হয়েছেন।

অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজার বিরুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।


তথ্যসূত্র
1. 2 Gazans killed, 4 injured in Israeli attacks amid ceasefire violations
-https://tinyurl.com/yf5f72dc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাতে হিজাব না পরার অপরাধে নারীদের গ্রেপ্তারের দাবি ভিত্তিহীন ও মিথ্যা, ‘গুলি’র ভিডিও কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে তৈরি: গভর্নর মৌলভী নূর আহমাদ হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধবুরকিনায় ৫দিনে জান্তার বিরুদ্ধে জেএনআইএম-এর ১১টি সফল অভিযান: ৯টি সামরিক ঘাঁটি বিজয়