গুজরাটের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বসতিতে বিনা নোটিশে ৮০ বাড়িঘর অপসারণ

0
6

ভারতের গুজরাটে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি বসতিতে রাতারাতি ৮০ এরও অধিক বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন। ৩৫ বছরের পুরনো এই বসতিতে প্রায় ২৫০ পরিবার বসবাস করতো, যাদের অধিকাংশই বর্তমানে খোলা আকাশের নিচে করুণ পরিস্থিতিতে দিন অতিবাহিত করছেন।

২৮ মে থেকে ১ জুন সুরাটের নাসির নগর এলাকায় কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এই ধ্বংসাত্মক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মুসলিম বাসিন্দারা নিশ্চিত করেছেন যে, সুরাট পৌর কর্তৃপক্ষ এই ধ্বংস অভিযান চালিয়েছে। কেননা অবৈধ এই উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে পৌর কর্মকর্তারা উপস্থিত ছিল।

তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ এই ধ্বংস অভিযানের দায় অস্বীকার করেছে। ফলে, এই কর্মকাণ্ডের জন্য কারা দায়ী- তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

পৌরসভার কর্মকর্তাদের দাবি, সড়কের সীমানা নির্ধারণের জন্য তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল। সমগ্র ঘটনার তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পৌর কমিশনার।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3rtu2jx2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাজের কথা বলে দালালের মাধ্যমে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশি যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবৈধ পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটালো সন্ত্রাসী বিএসএফ