
কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় তিনটি অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুর ও বিকেলের দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া-সংলগ্ন সাগর এলাকা থেকে পৃথকভাবে ভাসমান অবস্থায় তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
লাশগুলোর পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে।
তথ্যসূত্র:
১। সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ
– https://tinyurl.com/bunjh47w


