
অধিকৃত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বিভিন্ন স্থানে মুসলিমদের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে দখলদার ভারতীয় পুলিশ।
৯ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, উক্ত জেলার বারামুল্লা শহর ও খাজাবাগ জেটি অংশের বিভিন্ন এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এই সময় আশরাফ গোজরি, ওয়াসিম আলি, তানভীর আহমেদ, ওয়াসিম হোসেন মীরসহ আরও অনেকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
দখলদার কর্তৃপক্ষের দাবি, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে (ইউএপিএ) দায়েরকৃত একটি মামলার তদন্তের লক্ষ্যে তারা এই তল্লাশি চালিয়েছে। অভিযানকালে ৪টি মোবাইল, ১টি ল্যাপটপ এবং অন্যান্য বইপত্র জব্দ করেছে দখলদার পুলিশ বাহিনী।
উল্লেখ্য, কথিত বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অজুহাতে ইতোপূর্বে অসংখ্য কাশ্মীরি মুসলমান গ্রেপ্তার করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংশ্লিষ্ট আইনটি কেবল কাশ্মীরি মুসলমানদের দমন-পীড়নের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দখলদার ভারত।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ypyxb47n


