৯৬.৪ কোটি আফগানি ব্যয়ে কাবুলে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল

0
2

দেশের বাইরে চিকিৎসা নির্ভরতা কমিয়ে জনগণের জন্য নিজ দেশেই আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এক দিগন্তের সূচনা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার জন্য একটি সমন্বিত কেন্দ্র নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটির অবকাঠামোগত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং অচিরেই এটি চালু করা হবে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী শাইখুল হাদিস মৌলভী নেদা মুহাম্মদ নাদিম সম্প্রতি কাবুলের আলি আবাদ হাসপাতালে নির্মিতব্য এই ক্যান্সার হাসপাতালটি পরিদর্শন করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন এবং জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন।

ইমারাতে ইসলামিয়ার উদ্যোগে নির্মিত এই ক্যান্সার কেন্দ্রটি আফগানিস্তানের স্বাস্থ্যখাতে একটি বড় অগ্রগতি। কেন্দ্রটির অবকাঠামো নির্মাণে ৪১৭ মিলিয়ন আফগানি ব্যয় হয়েছে এবং চিকিৎসা সরঞ্জামের জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয় ৯৬৪ মিলিয়ন আফগানি বরাদ্দ পেয়েছে । রেডিওলজি ও অনকোলজি বিভাগের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এবং আরও ১১০ মিলিয়ন আফগানি ব্যয়ে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে ।

‎জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হলো চিকিৎসা ব্যয় হ্রাস করা, রোগী ও তাদের পরিবারের ভোগান্তি কমানো এবং দেশের অভ্যন্তরেই উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।


‎তথ্যসূত্র
1. major Cancer Diagnosis and Treatment Center at Ali Abad Teaching Hospital
– https://tinyurl.com/bdhfsfs3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে পাচারের উদ্দেশ্যে লুকানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্তরক্ষী বাহিনী