সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

0
27

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রায় চার মাস পর সৌদি ভূখণ্ডে এটিই ইরানের প্রথম সরাসরি হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাক্সিওসের এক প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শনিবার (১৮ই জুলাই) ইরান সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার মাধ্যমে সর্বশেষ সৌদি ভূখণ্ডে আঘাত হেনেছিল ইরান।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার মধ্যেই এই নতুন হামলার দাবি সামনে এলো। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।


‎তথ্যসূত্র
1. Iran fires ballistic missile at US base in Saudi Arabia: Report
– https://tinyurl.com/52uk982a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জের গাউছিয়ায় হোটেল থেকে ‘ইসকন’ সদস্যের সাথে ভাগওয়া লাভ ট্র্যাপের শিকার দুই মুসলিম কিশোরী আটক