
‘বন্দে মাতরম’ শিরকি গানের অপমান প্রতিরোধের নামে ভারতের রাজ্য সভায় নতুন একটি আইন পেশ করতে যাচ্ছে হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ জুলাই (সোমবার) বিলটি সংসদের বাদল অধিবেশনে উত্থাপনের কথা রয়েছে।
ফলে ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে, ইচ্ছাকৃতভাবে গান থামিয়ে দেওয়া বা বাধা দিলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রস্তাবিত আইন অনুসারে, সংশ্লিষ্ট অপরাধীর ৩ পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির বিধান থাকবে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি পেয়েছে এই বিল। এবার কেবল সংসদে পেশ করার পালা। রাষ্ট্রপতির স্বাক্ষর চূড়ান্ত হলেই আইনটি কার্যকর হয়ে পড়বে।
ভারতের জাতীয় সঙ্গীত (জনগণমন) এর জন্য একই ধরনের শাস্তির বিধান পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে। পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদী সরকার ‘বন্দে মাতরম’ শিরকি গানকে ‘জাতীয় গান’ এর মর্যাদা দিয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক রাজ্যসমূহে নির্দেশনা প্রদান করা হয় যে, যে কোনও সরকারী অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ উভয়ই পরিবেশন করা বাধ্যতামূলক। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পূর্বে বন্দ মাতরম শিরকি গানটি পরিবেশন নিশ্চিত করতে হবে বলেও কঠোরভাবে নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী সরকার।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2jbsfsms


