১ কোটি ৯৩ লাখ আফগানি ব্যয়ে গজনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ভবনের নির্মাণকাজ পুনরায় শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
34

আফগানিস্তানের গজনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ভবনের অবশিষ্ট নির্মাণকাজ পুনরায় শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ কোটি ৯৩ লাখ আফগানি ব্যয়ে প্রকল্পটির অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।

উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন এই ভবনটি চারতলা বিশিষ্ট হবে এবং এতে ২২টি প্রশাসনিক কক্ষ, ৩১টি শ্রেণিকক্ষ, দুটি সম্মেলন কক্ষ এবং আধুনিক সুবিধাসম্পন্ন পরীক্ষাগার নির্মাণ করা হবে। এসব সুবিধার মাধ্যমে চিকিৎসা অনুষদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম একটি মানসম্মত ভবনের আওতায় পরিচালিত হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্মাণকাজ সম্পন্ন হলে গজনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের শিক্ষা ও প্রশাসনিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত হবে।


‎তথ্যসূত্র
1. Construction of Ghazni University Medical Faculty Building Resumes
– https://tinyurl.com/7yjnnmya

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ৩টি স্থানে সন্ত্রাসী সামরিক বাহিনীর উপর আইএমপি’র ভারী অভিযান
পরবর্তী নিবন্ধমালিতে মুজাহিদদের সমন্বিত অভিযান: নিহত অন্তত ৬০ শত্রু, বন্দী আরও ৩০