
চলমান দমন-নিপীড়নের ধারাবাহিকতায় অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ জেলায় দুই কাশ্মীরি মুসলিমের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে দখলদার কর্তৃপক্ষ। ২২ জুলাই (বুধবার) ইসলামাবাদের লাল চক এলাকার নিকটে দখলদার পুলিশের একজন হেড কনস্টেবল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়। এর একদিন পরেই এই ধ্বংস অভিযান পরিচালনা করা হয়।
ভুক্তভোগীরা হলেন বিজবেহারা এলাকার বাসিন্দা আদিল আহমেদ ঠোকার এবং হাসানপোরা এলাকার বাসিন্দা হারুন রশিদ গানাই। কথিত জঙ্গি সংশ্লিষ্টতার অজুহাত দেখিয়ে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রমতে, ভুক্তভোগী আদিল আহমেদ ঠোকারের নবনির্মিত বাড়িটি বিস্ফোরক ব্যবহার করে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। এর আগে পেহেলগাম হামলার সূত্র ধরে এপ্রিল, ২০২৫-এ তার পৈতৃক বাড়িটি ধ্বংস করা হয়েছিল।
এছাড়া দখলদার পুলিশ সদস্যের নিহতের অজুহাতে কাশ্মীরের সাধারণ মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনী। ঘটনার মাত্র একদিনের ব্যবধানেই ৩০০০ এর অধিক নিরপরাধ কাশ্মীরিকে আটক করা হয়েছে।
অতিরিক্ত সেনা মোতায়েনে, বর্ধিত চেকপোস্ট ও ব্যারিকেড স্থাপনসহ সাধারণ মুসলমানদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দখলদার কর্তৃপক্ষ। স্বাধীনতাপন্থী কর্মী ও তাদের সহযোগীদের অনুসন্ধানের লক্ষ্যে অধিকৃত ভূখণ্ডে ঘেরাও ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdh8rwns
2. https://tinyurl.com/bdh8rwns


