
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণ-পশ্চিমে তাল শহরে দখলদার ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় ও নিরাপত্তা সূত্র জানায়, ২৪ জুলাই, শুক্রবার সকালে অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে অবস্থিত তাল শহরে একদল ইহুদি বসতি স্থাপনকারী হামলা চালায়। তারা পূর্বাঞ্চলের কয়েকটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এ সময় বসতি স্থাপনকারীরা স্থানীয় বাসিন্দাদের উপর সরাসরি গুলিবর্ষণ শুরু করে।
তাল শহরের ফাতাহ নেতা ইসাম সাইফি জানান, প্রথম হামলায় প্রায় ২৫ থেকে ৩০ জন বসতি স্থাপনকারী অংশ নেয়। পরে প্রায় আধা ঘণ্টা পর তারা আবার ফিরে এসে শহরের পশ্চিম অংশে হামলা চালায় এবং এক শিশুকে অস্ত্র দিয়ে আঘাত করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ইসরায়েলি সেনাবাহিনী সেখানে পৌঁছে বসতি স্থাপনকারীদের সঙ্গে মিলে গুলিবর্ষণ শুরু করে।
দখলদার ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের এই যৌথ হামলায় মোট চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেনন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তথ্যসূত্র
1. Four Palestinians killed as Israeli settlers raid occupied West Bank town
– https://tinyurl.com/266b25dn


