গাইবান্ধায় পেয়ারার লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

0
3

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী এক যুবক। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৪) বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে পেয়ারা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে।

জানা গেছে, ভুক্তভোগী পরিবার গজিয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। প্রতিবেশী হওয়ায় অভিযুক্তের পরিবারের সাথে তাদের নিয়মিত যাতায়াত ছিল। রোববার (১৯ জুলাই) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত জিহাদ শিশুটিকে পেয়ারা পেরে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে শিশুটি মূসা মন্ডলের বদ্ধ ঘর থেকে কান্না করতে করতে বের হয়ে আসে এবং দাদির কাছে সব ঘটনা প্রকাশ করে। পরে দাদি নাতনির পোশাকে রক্তের দাগ দেখতে পান।

অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া এবং স্থানীয় সালিশের নামে পাঁচদিন কালক্ষেপণ করে ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফরহাদ আলী সাংবাদিকদের বলেন, সকালে ধর্ষণের অভিযোগে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় আলামত পাওয়া না গেলেও ঘটনার পাঁচদিন পার হওয়ায় তা নষ্ট হয়ে থাকতে পারে। অধিকতর ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
– https://tinyurl.com/45u3s5t5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটে মাদক উদ্ধারের পর ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে মাদকের বড় একটি চালান ছেড়ে দিলো পুলিশ সদস্যরা
পরবর্তী নিবন্ধমিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ