
আফগানিস্তানের বালখ প্রদেশের গভর্নর মৌলভী মুহাম্মদ ইসমাইল গজনভী হাফিযাহুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেই দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে সুযোগ দেওয়া হবে না। তিনি বিরোধীদের সংঘাত ও অস্থিতিশীলতা পরিহার করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান।
একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মৌলভী মুহাম্মদ ইসমাইল গজনভী হাফিযাহুল্লাহ বিরোধীদের উদ্দেশ্যে বলেন, গত বিশ বছর ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েও তারা কোনো সফলতা অর্জন করতে পারেনি। তিনি বলেন, তাদের মোকাবিলা ও দমন করার অভিজ্ঞতা ইমারাতে ইসলামিয়ার রয়েছে এবং আফগানিস্তানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এখনো বিরোধিতার পথ বেছে নিয়েছে, তাদের বুঝিয়ে বলতে হবে যেন তারা দেশের জনগণের নিরাপত্তা বিপন্ন না করে এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করে। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রয়োজন শান্তি ও সমৃদ্ধি, যুদ্ধ নয়। কারও কোনো সমস্যা থাকলে তিনি যেন আলোচনার মাধ্যমে তা উপস্থাপন করেন। এ ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়ার দরজা সবার জন্য উন্মুক্ত রয়েছে।
বক্তব্যের শেষাংশে বালখের গভর্নর বলেন, ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় ইমারাতে ইসলামিয়া দৃঢ় অবস্থানে থাকবে।
তথ্যসূত্র
1. Balkh Governor: We will not allow any group to threaten Afghanistan’s security
– https://tinyurl.com/396kwsd4

