আফগানিস্তানের বৈদেশিক বাণিজ্য ১৩.৯ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধি ৬.৪%

0
0

আফগানিস্তানের বৈদেশিক বাণিজ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানের মোট রপ্তানি ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ বিলিয়ন ৭২২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে, আমদানি বেড়ে হয়েছে ১২ বিলিয়ন ১৮৫ মিলিয়ন ডলার। বাণিজ্য সম্প্রসারণের এই প্রবণতা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনছে এবং আন্তর্জাতিক বাজারে আফগান পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য উন্নত পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করছে। এছাড়া, মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্কও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক বাণিজ্যে এই প্রবৃদ্ধি আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সূচক। রপ্তানি বৃদ্ধি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করছে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে। তবে আমদানির তুলনায় রপ্তানি এখনও কম হওয়ায় বাণিজ্য ভারসাম্য রক্ষায় আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান শিল্পায়ন ও কৃষি খাতের উন্নয়নের মাধ্যমে রপ্তানি বাড়াতে এবং আমদানি-নির্ভরতা কমাতে নিরলস কাজ করে যাচ্ছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধি করতে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র
1. Trade and Exports Increase, but Afghanistan Remains Import-Dependent
– https://tinyurl.com/usuf9fux

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির টিম্বুকটো রাজ্যে রুশ ও জান্তার দু’টি কনভয়ে জেএনআইএম-এর ৬ অভিযান
পরবর্তী নিবন্ধকেনিয়ায় শত্রু বাহিনীর কনভয়ে আশ-শাবাবের অতর্কিত আক্রমণ: হতাহত ২৫ শত্রু সেনা