
পশ্চিম আফ্রিকা ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম, সম্প্রতি মালির জান্তা বাহিনী এবং তাদের মিত্র রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছেন। এই ধারাবাহিকতায় চলতি বছরের ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত মালির ৩টি অঞ্চলে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা ৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।
জেএনআইএম ঘোষণা করেছে যে, তারা গত বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে, সেগু রাজ্যের সান এবং জেনে-র মধ্যবর্তী এলাকায় একটি সফল অভিযান চালিয়েছেন। অভিযানটি জান্তা ও রুশ বাহিনীর একটি সরবরাহ একটি ট্যাঙ্কার ট্রাককে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে।
জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা ৫ আগস্ট বুধবার মধ্য মালির মোপ্তি রাজ্যে ২টি অভিযান চালিয়েছেন। এরমধ্যে সন্ধ্যায় রাজ্যের বোরি এবং ডুয়েন্তজার মধ্যবর্তী এলাকায় দুটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে জান্তা এবং আফ্রিকান কর্পসের একটি কনভয়কে লক্ষ্যবস্তু করা হয়। একই এলাকায় মধ্য রাতে শত্রু বাহিনীর উক্ত কনভয়টিকে টার্গেট করে আরও একবার দুটি আইইডি বিস্ফোরণ ঘটান প্রতিরোধ যোদ্ধারা।
এদিকে গত ৪ আগস্ট সকালে, জান্তা এবং আফ্রিকা কর্পসের সদস্যরা সাথে গাও রাজ্যের বুরেম শহর থেকে তাঙ্গারা গ্রামের দিকে অগ্রসর হয়। এসময় তারা এলাকায় লুণ্ঠন, ধ্বংসযজ্ঞ এবং সিভিলিয়ানদের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিষয়টি জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অবগত করা হলে তাঁরা দ্রুত পদক্ষেপ নেন এবং শত্রু কনভয়টি লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালানো শুরু করেন। এসময় প্রতিরোধ যোদ্ধারা আক্রমণের পাশাপাশি একাধিক বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান। প্রতিরোধ যোদ্ধাদের এই পাল্টা আক্রমণে ব্যাপক হতাহতের শিকার হয় জান্তা ও রুশ সৈন্যরা, এবং কয়েকটি সামরিক যানবাহন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আক্রমণে বিপুল এই ক্ষয়ক্ষতির পর শত্রুরা উক্ত এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়।
উল্লেখ্য যে, মালির জান্তা বাহিনী তাদের মিত্র রুশ ভাড়াটে সৈন্যদের নিয়ে মালিতে বিভিন্ন গণহত্যা চালিয়ে আসছে। আর তাদের এসব গণহত্যার জবাবে, প্রতিরোধ বাহিনী জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন, ফলে রুশ বাহিনী স্থলভাগের যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।


