গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী

0
6

গাজার দখলকৃত পশ্চিম তীরজুড়ে চালানো পৃথক অভিযানে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী পানির পাইপলাইন ধ্বংস করেছে এবং দুই ফিলিস্তিনিকে আটক করেছে। ১১ আগস্ট, মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মী আরিফ দারাগমেহ জানিয়েছেন, তুবাস গভর্নরেটের আতউফ ও রাস আল-আহমার এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী পানির পাইপলাইন ধ্বংস করে দিয়েছে। কয়েক মাস ধরে এই এলাকায় কৃষিজমি পরিষ্কার, পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা এবং নলকূপ ভরাট করার কারণে স্থানীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে উত্তর জর্ডান উপত্যকার আইন আল-হিলওয়ে এলাকা থেকে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি ভাইকে আটক করেছে। অন্যদিকে নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল গ্রামে অভিযান চালিয়ে ফিলিস্তিনি ফারুক রমাদানের বাড়ি ধ্বংস করার আগে বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা।

অফিসিয়াল বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, রামাল্লার কাছে জলজালিয়া গ্রামের পূর্বে ইসরায়েলি দখলদাররা কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়, যা পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণে আনে। গ্রাম পরিষদ প্রধান ওসামা নাজমি জানান, দখলদাররা প্রায় এক বছর আগে এলাকায় একটি ফাঁড়ি তৈরি করে নিকটবর্তী আল-মাজরা আল-শারকিয়া শহরের ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে নেয়।

ফিলিস্তিনি সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরজুড়ে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় ১ হাজার ১৮২ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ, প্রায় ১৩ হাজার জন আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।


তথ্যসূত্র

1. Israeli army destroys water pipelines, orders families from homes in occupied West Bank
– https://tinyurl.com/ed5nu6by

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশহীদ পরিবার ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ১১ বিলিয়ন আফগানির মধ্যে ইতোমধ্যে ৮ বিলিয়নের বেশি বিতরণ করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধউগ্র হিন্দুত্ববাদী আরএসএস, ভিএইচপি ও বজরং দলকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি খোদ সাবেক আরএসএস প্রচারকের