
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশের শিল্পনগরীতে ‘ডিম ফার্মা’ নামে একটি বৃহৎ ঔষধ উৎপাদন কারখানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৩ কোটি ডলার বিনিয়োগে নির্মিত কারখানাটি চালু হওয়ার ফলে আফগানিস্তানের ঔষধ শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ হাজার ৫০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই কারখানায় কঠিন, তরল ও অর্ধতরল—এই তিন শ্রেণিতে ৩০০ ধরনের ঔষধ উৎপাদন করা হবে। আধুনিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থাপিত কারখানাটি দেশের ঔষধের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কারখানাটি আধুনিক ব্যবস্থাপনায় সজ্জিত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এবং কারখানাটির কার্যক্রমের মাধ্যমে সরাসরি ২০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরোক্ষভাবে আরও এক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
হেরাতের শিল্পনগরীতে এই বৃহৎ ঔষধ কারখানার কার্যক্রম শুরুর মাধ্যমে আফগানিস্তানের ঔষধ শিল্পের বিকাশে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ডে ঔষধ উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
তথ্যসূত্র
1. In Herat province, a large pharmaceutical factory was inaugurated with an investment of 30 million dollars.
– https://tinyurl.com/676w8pjz


