১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে দখলদার ইসরায়েল

0
3

নিজেদের নাগরিকদের কোনো লাশ বা পণবন্দী ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে না থাকা সত্ত্বেও প্রায় ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে দখলদার ইসরায়েল। ভবিষ্যৎ দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য এসব লাশ রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেট। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

মিডলইস্ট আই ১১ আগস্ট, মঙ্গলবার জানিয়েছে, আটকে রাখা এসব লাশের বেশির ভাগই ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে অংশ নেয়া ফিলিস্তিনি যোদ্ধাদের। তবে এর মধ্যে সাধারণ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং ১৩ জন ইসরায়েলি নাগরিকের লাশও রয়েছে।

আইনি বিশ্লেষকদের মতে, অ-যোদ্ধা বা বেসামরিক ফিলিস্তিনিদের মৃতদেহ আটকে রাখার কোনো আইনি এখতিয়ার ইসরায়েলের নেই। কারণ দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার নীতিতে এর কোনো অনুমোদন দেওয়া হয়নি।

এমনই এক ঘটনায় জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া এক ফিলিস্তিনি আলোকচিত্রীর লাশ আটকে রাখার কথা আদালতের কাছে স্বীকার করেছে সন্ত্রাসী ইসরায়েল। চার সন্তানের এই বাবা এরেজ ক্রসিংয়ের এক বন্দিশিবিরে গ্রেফতারের পরদিনই মারা যান। তার লাশের ময়নাতদন্ত পর্যন্ত করা হয়নি। মানবাধিকার সংস্থা গিশার সহায়তায় ২০২৫ সালের জুলাইয়ে তার পরিবার মৃত্যুর খবর জানতে পারে। পরিবারকে জানানোর পরও মৃত্যুর তারিখ, স্থান, কারণ বা লাশ আটকে রাখার আইনি ভিত্তি প্রকাশ করেনি দখলদার ইসরায়েল।

মানবাধিকার সংস্থা গিশা জানায়, ইসরায়েলের হেফাজতে মারা যাওয়া গাজা ও পশ্চিম তীরের ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির লাশ এখনো হস্তান্তর করা হয়নি। এর মধ্যে অন্তত ৬৮ জন গাজার বাসিন্দা। ফিলিস্তিনিদের লাশ স্বজনদের কাছে ফেরত না দিয়ে আটকে রাখার এই পুরনো নীতিকে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি মানবাধিকার দলগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, লাশের সম্মানজনক দাফন নিশ্চিত করা বাধ্যতামূলক, যাতে পরিবারগুলো তাদের স্বজনদের পরিণতি সম্পর্কে জানতে পারে। চতুর্থ জেনেভা কনভেনশনেও লাশের মর্যাদা রক্ষা এবং সম্ভব হলে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সম্মানজনক দাফনের স্পষ্ট নির্দেশ রয়েছে। অথচ সন্ত্রাসী ইসরায়েলি আইনে সামরিক ফিলিস্তিনিদের লাশ আটকে রাখাকে বৈধতা দিয়ে তা ফিলিস্তিনি ভূখণ্ডে প্রয়োগ করা হচ্ছে।


‎তথ্যসূত্র
1. Israel holding bodies of 1,700 Palestinians as bargaining chips, says report
– https://tinyurl.com/4tc4tkaj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪
পরবর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুতের মিটার রিডারকে আটকে রাখল জনতা