কাবুলে আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক কৃষি ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

0
0

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রথম আন্তর্জাতিক কৃষি ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তা ও আঞ্চলিক কয়েকটি দেশের প্রতিনিধিরা এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশীয় কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী ৬ দিনব্যাপী চলবে এবং এতে আফগানিস্তানের কৃষি সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

১১ আগস্ট, মঙ্গলবার কাবুলে শুরু হওয়া এ প্রদর্শনীতে ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরী হাফিযাহুল্লাহ বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩৫ শতাংশ কৃষি খাত থেকে আসে। তিনি জানান, পশুপালন খাতেও ঐতিহ্যবাহী পদ্ধতি থেকে আধুনিক খামার ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে দেশজুড়ে প্রায় ৩ হাজার আধুনিক গবাদিপশু ও অন্যান্য পশুপালন খামার প্রতিষ্ঠিত হয়েছে, যা মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দীন আজিজী হাফিযাহুল্লাহ প্রদর্শনীতে অংশ নেওয়া সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতা হলে তা ন্যায্যভাবে হওয়া উচিত এবং এমন কোনো প্রতিযোগিতা করা উচিত নয়, যা নিজেদের স্বার্থেরই ক্ষতি করে।

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী মৌলভী শির আহমাদ হাক্কানী হাফিযাহুল্লাহ বলেন, কৃষি ও পশুপালন খাতের আরও অগ্রগতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। আফগানিস্তানের কৃষিপণ্যকে শুধু কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি না করে দেশের ভেতরেই এসব পণ্য প্রক্রিয়াজাত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রদর্শনীতে কৃষি ও পশুপালন খাতের বিভিন্ন দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যও প্রদর্শন করা হচ্ছে। ইরানের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। কাবুলে ইরানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান আলীরেজা বিকদেলী বলেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে ইরান ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা ও উন্নয়নের প্রতি নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরছে।

আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের বিক্রির সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রদর্শনীটি ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এতে আফগানিস্তানের কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

দেশটির কৃষি ও পশুপালন খাতকে আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থার বিস্তার, পণ্যের বাজার সম্প্রসারণ এবং স্থানীয় উৎপাদনকে প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রদর্শনীর মাধ্যমে সামনে এসেছে। এর মধ্য দিয়ে কৃষি ও পশুপালনভিত্তিক অর্থনীতির সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।


‎তথ্যসূত্র
1. Afghanistan’s First International Agriculture, Livestock Exhibition Opens
– https://tinyurl.com/4d5x34yz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধসিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার