
খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে ও যুবদলনেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে ফখরুল রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে ফখরুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফখরুলের শরীরে দুটি গুলি লাগে। একটি গুলি লাগে ঘাড়ে, আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন।
তথ্যসূত্র:
১। রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা
– https://tinyurl.com/bp6fe493


