গাজায় সন্ত্রাসী ইসরায়েলের নৃশংস বিমান হামলায় তিন ফিলিস্তিনি শহীদ, আহত পাঁচ

0
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২৪ নভেম্বর, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি পুলিশ পোস্টের কাছে ইসরায়েলি বিমান হামলায় তারা শহীদ হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ ফিলিস্তিনি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসাকর্মীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ পোস্টের কাছে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি শহীদ হন এবং আরও পাঁচজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। হামলায় শহীদ তিনজনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চল এবং গাজা সিটির পূর্বাঞ্চলেও ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বরং বিভিন্ন সময়ে বিমান হামলা, গোলাবর্ষণ ও সামরিক আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের প্রকাশিত হিসাব অনুযায়ী, অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচ ইসরায়েলি সেনা শহীদ হয়েছেন।

দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার বিস্তীর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে, পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুতির শিকার হয়েছে এবং ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও নতুন করে প্রাণহানির এসব ঘটনা গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।


তথ্যসূত্র :
1. Israeli airstrike kills at least three Palestinians in southern Gaza, medics say
– https://tinyurl.com/utrmw7wf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি শহীদ, আহত ৩৩