আরব-সাগরের তীরে পুন্টল্যান্ড বাহিনীর উপর আশ-শাবাব যোদ্ধাদের অভিযান: স্কোয়াড কমান্ডারসহ ৩ শত্রু সেনা নিহত, আহত ৪

0
0

সোমালিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ডের বোসাসো শহরের দক্ষিণ-পশ্চিমে গালগালা এলাকায় ফের পুন্টল্যান্ড বাহিনীর উপর আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। এই আক্রমণে স্কোয়াড কমান্ডারসহ তিন সেনা নিহত এবং দুটি সামরিক গাড়ি ধ্বংস হয়েছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ২৭শে নভেম্বর সকালে, বারি রাজ্যের বাল্লি-খাদার ও গালগালার মাঝামাঝি এলাকায় পুন্টল্যান্ড বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক রাজধানী বোসাসো থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের গালগালার পর্বতমালায় হারাকাতুশ শাবাব যোদ্ধারা এই অভিযানটি পরিচালনা করেছেন বলে জানা গেছে।

প্রাথমিক খবরে জানা গেছে, বিস্ফোরণে পুন্টল্যান্ড বাহিনীর স্কোয়াড কমান্ডারসহ ৩ সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ সেনা। এসময় ধ্বংস হয়েছে দুটি সামরিক যান, যার একটি বিজি ও একটি আবদি বিলে গাড়ি।

এটি একই করিডোরে সম্প্রতি পুন্টল্যান্ড বাহিনীর উপর আশ-শাবাব মুজাহিদদের চতুর্থ অভিযান। এই অঞ্চলে সর্বশেষ অভিযানটি চালানো হয় গত ২১ নভেম্বর, যাতে সিনিয়র কমান্ডার মুরসাল আবদুল্লাহি ধুকুবিড নিহত হয়। এর আগে সামরিক কমান্ডার ও ঐতিহ্যবাহী প্রবীণ শিনে হুসেইন গুরহান শাবাব যোদ্ধাদের অভিযানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


তথ্যসূত্র:
– https://x.com/CivicPulseh6nc/status/2126295836443168964

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাতে দুই মাসের সার্জেন্ট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪২৮ জন পুলিশ সদস্য