ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল খুনি হাসিনা

0
0

ক্ষমতা স্থায়ী করতে খুনি হাসিনা ১০ হাজার মানুষকে হত্যার (এলিমিনেট) পরিকল্পনা করেছিল বলে যুক্তিতর্কে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এর উদ্দেশ ছিল আগামী ৫০ বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠস্বর বা শক্তি যাতে না থাকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর এসব কথা জানায়। জিয়াউল আহসানের বিরুদ্ধে এই মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরীর জবানবন্দির অংশবিশেষ ট্রাইব্যুনালে পড়ে শোনায় চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর জানায়, সাক্ষী তৌহিদুল ইসলাম তার জবানবন্দিতে বলেছে, জিয়াউল ১৯ ডিভিশনে চলে যাওয়ার পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। একপর্যায়ে তৌহিদুলকে ফোন করে জিয়াউল জানায়, আগের দুটি পদোন্নতি বোর্ডে তাকে সুপারসিড করা হয়েছে এবং সে নিজে যোগাযোগ করে র‍্যাবে পোস্টিং নিচ্ছে। তখন জিয়াউল ধরে নিয়েছিল মেজর পদই তার সর্বশেষ পদোন্নতি। সে সময় জিয়াউল তাকে জানায়, আগের রাতে নানকের মাধ্যমে সে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে।

জবানবন্দির উদ্ধৃতি দিয়ে চিফ প্রসিকিউটর আরও জানায়, তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, হাসিনার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে জিয়াউল জানায়, তখন দেশের পরিস্থিতি খারাপ ছিল এবং নতুন সরকার হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আলোচনা হয়। একপর্যায়ে হাসিনা বলে, আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা ছাড়বে না এবং দলটি যেন ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতে পারে, সে রকম পরিস্থিতি তৈরি করতে হবে। এ জন্য জিয়াউলকে দেশের যেকোনো স্থানে অভিযান পরিচালনার কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় এবং ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। জবানবন্দিতে বলা হয়, এসব মানুষকে সরিয়ে দেওয়া বা গুম করা গেলে আগামী ৫০ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ বা শক্তি থাকবে না।

চিফ প্রসিকিউটর আরও জানায়, তৌহিদুল ইসলাম তার জবানবন্দিতে আরও বলেছে, ওই ১০ হাজার ব্যক্তি কারা—এমন প্রশ্ন করলে জিয়াউল জানায়, তাদের মধ্যে আনুমানিক ৬ হাজার বিএনপি, ২ হাজার জামায়াত এবং প্রায় ২ হাজার আওয়ামী লীগের লোকজনের কথা বলা হয়েছিল। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে তৌহিদুল প্রশ্ন তুললে জিয়াউল জানায়, হাসিনার ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিরা বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে আসা।


তথ্যসূত্র:
১। ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা
– https://tinyurl.com/4sn48cb2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ