সোমালিয়ায় উগান্ডার সেনা কনভয়ে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী অভিযান: উগান্ডার ১৭ সেনা নিহত, আহত ৩৫ সেনা

0
0

সোমালিয়ার লোয়ার শাবেলে রাজ্যের বারাওয়ে ছাড়ার ১৪ দিনেও মোগাদিশু পৌঁছাতে পারেনি উগান্ডার দ্বিতীয় সেনা প্রত্যাহার কনভয়। প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের ৪টি বোমা হামলা ও ৩টি অ্যামবুশে বিপর্যস্ত উগান্ডান বাহিনীর এই কনভয়টি।

সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যে উগান্ডান সেনাবাহিনীর একটি কনভয় আশ-শাবাবের ধারাবাহিক বোমা হামলা ও অ্যামবুশের কবলে পড়েছে। এতে অন্তত উগান্ডার ১৭ সেনা নিহত এবং আরও ৩৫ সেনা আহত হয়েছে। আর নিহতদের মধ্যে একজন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ কর্মকর্তাও রয়েছে।

স্থানীয় সূত্র ও আশ-শাবাব সংশ্লিষ্ট প্রচারমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার ২৫শে নভেম্বর সকালে, গোলওয়েন ও দানাও এলাকার মধ্যবর্তী সড়কে উগান্ডার কনভয়টি আশ-শাবাবের ৪টি বোমা হামলা ও ৩টি অ্যামবুশের মুখে পড়েছে। এই অভিযানে কনভয়টির একটি জ্বালানি ট্যাংকার ও একটি বিএমপি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। আশ-শাবাব ইতোমধ্যে পুড়ে যাওয়া সাঁজোয়া যানের ছবি প্রকাশ করেছে। বলা হয়েছে, এসব যান উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সের (ইউপিডিএফ)।

১৪ দিনেও মোগাদিশু পৌঁছাতে পারেনি কনভয়

এই কনভয়টি বারাওয়ে থেকে রওনা হয়েছিল ১৩ দিন আগে। কিন্তু প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের নিয়মিত আক্রমণের কারণে এটি এখনো মোগাদিশু পৌঁছাতে পারেনি। বুধবার ১৪তম দিনেও কনভয়টি লোয়ার শাবেলে অঞ্চলেই আটকে আছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বারাওয়ে থেকে আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (এইউএসএসওএম)-এর অধীনে থাকা উগান্ডার সেনারা প্রত্যাহার করে নেওয়ার পর এই কনভয় মোগাদিশুর দিকে যাচ্ছিল। প্রত্যাহারের সময় বারাওয়েতে থাকা পাঁচটি সামরিক ঘাঁটি সোমালিয়ার কেন্দ্রীয় বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে ওই শহরে উগান্ডার ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বারাওয়ে থেকে সেনা প্রত্যাহারের পর আশ-শাবাব মুজাহিদিন এই করিডোরে তাদের তৎপরতা আরও বাড়িয়েছে। তাদের লক্ষ্য হলো, মোগাদিশু বাহিনী ও মিত্র বাহিনীর চলাচল ব্যাহত করা এবং এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ মজবুত করা।


তথ্যসূত্র:
– https://somalimemo1.com/articles/24778/52-askari-Uganda-ah-oo-dhimasho-dhaawac-ku-noqday-weerar-ka-dhacay-Shabeellaha-hoose

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত কাশ্মীরের রিয়াসি জেলায় আরও পাঁচ স্বাধীনতাপন্থী কর্মীর জমি জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ