গাজায় ৬০০-এর বেশি ত্রাণকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী

0
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬০০-এর বেশি ত্রাণকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত এসব কর্মীর প্রাণহানি এবং ত্রাণ কার্যক্রমে অব্যাহত বাধার কারণে গাজায় শীতকালীন মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। শীত ও বৃষ্টির মধ্যে তাঁবুতে বসবাসকারী লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য প্রয়োজনীয় আশ্রয় ও শীতবস্ত্রের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে ত্রাণ সংস্থাগুলো।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (OCHA) ২৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, গাজায় এ পর্যন্ত অন্তত ৬০০ ত্রাণকর্মী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। সর্বশেষ ২৩ নভেম্বর উত্তর গাজার জাবালিয়া এলাকায় পানির কূপের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-এর একজন কর্মী নিহত হন এবং আরও তিনজন আহত হন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের পানি সরবরাহের দায়িত্ব পালন করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় শীতকালীন জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য ২৮ কোটি ৩০ লাখ ডলারের প্রয়োজন হলেও এ পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ অর্থায়ন নিশ্চিত হয়েছে। ফলে কম্বল, গদি ও সৌরবাতির প্রয়োজনীয় মজুত ২০ শতাংশেরও কম এবং শীতবস্ত্রের সরবরাহ প্রয়োজনের ১ শতাংশেরও কম। বর্তমানে প্রায় ১৩ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

এদিকে ভারী বৃষ্টিপাতে বাস্তুচ্যুত মানুষের তাঁবু প্লাবিত হচ্ছে। গাজা সিটির একটি আশ্রয়কেন্দ্রে বৃষ্টির পানিতে ১৫০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে ত্রাণসামগ্রী প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধ ও অর্থায়নের ঘাটতির কারণে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো ব্যাহত হচ্ছে। স্থানীয় বাজারে শীতকালীন প্রয়োজনীয় সামগ্রীর দাম আন্তর্জাতিক সংগ্রহমূল্যের তুলনায় আট গুণেরও বেশি।

সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর দীর্ঘদিনের নির্বিচার হামলায় গাজার ঘরবাড়ি, হাসপাতাল, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে ত্রাণকর্মীদের প্রাণহানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এখন ধ্বংসস্তূপের মধ্যে আশ্রয়হীন ফিলিস্তিনিদের সামনে নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে শীত ও বৃষ্টিপাত। দ্রুত পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা নিশ্চিত করা না হলে অসহায় শিশু, নারী ও বৃদ্ধদের দুর্ভোগ আরও বাড়বে।


তথ্যসূত্র :
1.At least 600 aid workers have been killed in Gaza since October 2023
– https://tinyurl.com/hukc5yfm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির টঙ্কা শহর অবরোধের ঘোষণা প্রতিরোধ বাহিনী জেএনআইএমের: শুক্রবারের পর ঢুকবে না গাড়ি-নৌযান