মিয়ানমারের আরাকান আর্মির কাছে দীর্ঘ বন্দিজীবন কাটিয়ে দেশে ফিরলেন ৪১ বাংলাদেশি জেলে

0
0

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বন্দি ৪১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির কাছ থেকে ওই জেলেদের গ্রহণ করে কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।

বিজিবি অধিনায়ক জানায়, বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া বেশ কিছু বাংলাদেশি জেলে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত স্থানে অথবা কারাগারে সাজা দিয়ে আটকে রাখা হয়।

বন্দীদের মধ্যে কেউ ৫ মাস, আবার কেউ প্রায় ৯ মাস ধরে বন্দিশালায় ছিলেন। ফিরে আসা জেলেরা সাংবাদিকদের জানান, বন্দি অবস্থায় তাদের দিয়ে প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত কৃষি ও নির্মাণকাজে জোরপূর্বক শ্রম দেওয়া হতো। কাজ করতে অস্বীকৃতি জানালে শারীরিক নির্যাতন চালানো হতো এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফেরা ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে, এখনো আরাকান আর্মির হাতে বন্দী রয়েছে অনেক বাংলাদেশি জেলে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
১। আরাকান আর্মির কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪১ জেলে
– https://tinyurl.com/4nrnu5ca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৪র্থ সপ্তাহ, নভেম্বর ২০২৬ ||