
সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলি রাজ্যের বুলোমারের ও গোলওয়েন সড়কে উগান্ডান বাহিনীর উপর আক্রমণের মধ্য দিয়ে জানালে থেকে কোরিয়োলে পর্যন্ত বিস্তৃত হচ্ছে আশ-শাবাব।
সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যের বারাওয়ে শহর থেকে মোগাদিশুর দিকে ফেরার পথে উগান্ডান বাহিনীর ওপর অ্যামবুশ চালিয়েছে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। গত ২৪শে নভেম্বর সকালে, বুলোমারের ও গোলওয়েনের মধ্যবর্তী সড়কে উগান্ডান বাহিনীর কনভয় লক্ষ্য করে এই আক্রমণটি চালানো হয়েছে। এই আক্রমণের পর হারাকাতুশ শাবাব যোদ্ধারা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছেন।
বুলোমারের শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গোলওয়েনের কাছে উগান্ডার কনভয়টি লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালান প্রতিরোধ যোদ্ধারা। এতে অন্তত ৩ উগান্ডান সেনা নিহত ও ৮ সেনা আহত হয়েছে। সেই সাথে বিস্ফোরণের ফলে একটি সামরিক যান ধ্বংস হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বুলোমারের সামরিক ঘাঁটিটি সম্প্রতি তুরস্কের প্রশিক্ষণপ্রাপ্ত সোমালিয়ার বিশেষ বাহিনী গরগরের কাছে হস্তান্তর করা হয়েছিল। শহরটি এই অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোগাদিশু থেকে দক্ষিণের উপকূলীয় এলাকায় যাওয়ার প্রধান সরবরাহ সড়ক এই এলাকার মধ্য দিয়ে গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিযানের পর আশ-শাবাব যোদ্ধারা জানালে, কোরিয়োলে ও কেএম-৬০ এলাকার দিকে তাদের উপস্থিতি বাড়িয়েছেন।


