
ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় পাঁচ কাশ্মীরি স্বাধীনতাপন্থী কর্মীর সম্পত্তি জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ। কথিত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে এই সম্পত্তি জব্দের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদেশে ওই ব্যক্তিরা ‘আজাদি’ তথা ভারতীয় দখলদারিত্ব থেকে মুক্তির আন্দোলনে সক্রিয় কর্মী বলে উল্লেখ করা হয়েছে।
২৫ নভেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল প্রশাসনের অধীন পুলিশ পাঁচ কাশ্মীরি কর্মীর সম্পত্তি জব্দের এই পদক্ষেপ নিয়েছে। অনুমোদন অনুযায়ী, মোট ২৮ কানাল ১৪.৫ মারলা জমি জব্দ করা হয়েছে।
ভুক্তভোগী পাঁচ ব্যক্তি হলেন—মোহাম্মদ কাইয়ুম, বশির আহমদ ওরফে মাসুম, শওকত আলী, মনজুর আহমদ এবং ইমতিয়াজ আহমদ। তাদের সম্পত্তি রিয়াসি জেলায় অবস্থিত।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3cxstxm8


