
বিখ্যাত ইসলামি আলোচক ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) তহবিল, আর্থিক সম্পদ ও সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। সম্প্রতি সংগঠনটির নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রজ্ঞাপনে কথিত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ (ইউএপিএ) আইনের ৭ ও ৮ ধারার অধীনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ক্ষমতা অর্পণ করেছে ভারতের হিন্দুত্ববাদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে কথিত ইউএপিএ আইনের অজুহাত দেখিয়ে আইআরএফের সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সংশ্লিষ্ট হিন্দুত্ববাদী প্রশাসন।
ইউএপিএর ৭ ধারা অনুযায়ী, বেআইনি ঘোষিত কোনো সংগঠনের তহবিল, সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবহার বা লেনদেন নিষিদ্ধ করা যায়। সংশ্লিষ্ট লেনদেনের তদন্তের ক্ষমতাও রয়েছে এ ধারায়।
আইনের ৮ ধারা অনুযায়ী, কোনো বেআইনি সংগঠনের কার্যক্রমে ব্যবহারের সন্দেহ রয়েছে এমন বাড়ি, ভবন বা অন্যান্য স্থাপনা সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা যায়। এসব স্থাপনায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং সেখানে পাওয়া অস্থাবর সম্পত্তির ওপর বিধিনিষেধ আরোপের ক্ষমতাও এ ধারায় রয়েছে।
২০২৬ সালের ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করেছে ভারতের মুসলিমবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী সরকার। সংগঠনটির আগের নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ নভেম্বর শেষ হয়েছিল। ২০১৬ সালে প্রথমবার সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।
ডাক্তার জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে মামলা দায়ের করে। সংস্থাটির ষড়যন্ত্রে ২০১৭ সালে তার পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হয়। দেশ ছেড়ে মালয়েশিয়ায় বসবাস করলেও তাকে ঘিরে হিন্দুত্ববাদী সরকারের হয়রয়ানিমূলক আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র:
1. https://muslimmirror.com/centre-authorises-states-to-seize-zakir-naiks-irf-assets-after-five-year-ban-extension/


