মালির নিয়োনো সেনা ক্যাম্পে জেএনআইএম এর এক অভিযানেই অন্তত ৫৮ জান্তা সদস্য হতাহত

0
1

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু রাজ্যের গুরুত্বপূর্ণ শহর নিয়োনো, গত ২১শে নভেম্বর ভোরে শহরটিতে অবস্থিত জান্তা প্রধান সামরিক ঘাঁটিতে এক অতর্কিত অভিযান পরিচালনা করেন আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। এই অভিযানে অন্তত ৩২ জান্তা সদস্য নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিয়োনো শহরটি রাজধানী বামাকো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে, মধ্য মালির গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এই এলাকায় প্রতিরোধ বাহিনী জেএনআইএমের কাতিবা মাসিনা গ্রুপ বহু বছর ধরে সক্রিয়।

স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফ্রান্স ভিত্তিক সংবাদমাধ্যম আরএফআই জানিয়েছে, ওইদিন ভোরে মোটরসাইকেল, পায়ে হেঁটে ও গাড়িতে করে জেএনআইএম যোদ্ধারা শহরে ঢুকে প্রধান সামরিক ক্যাম্পে প্রবেশ করেন এবং সাময়িক সময়ে জন্য ক্যাম্পের নিয়ন্ত্রণ নেন।

আরএফআইয়ের তথ্য অনুযায়ী, অভিযানে অন্তত ৩২ জান্তা সদস্য নিহত হয়েছে, এছাড়া আরও ২৬ জান্তা সদস্য আহত হয়েছে। এসময় জেএনআইএম যোদ্ধারা ঘাঁটি থেকে বহু অস্ত্র শস্ত্র গনিমত হিসাবে নিয়ে গেছেন।

প্রতিরোধ বাহিনী জেএনআইএমের মিডিয়া শাখা আয-যাল্লাকা কর্তৃক প্রকাশিত ৪৪৬ নং বিবৃতিতে নিয়োনোতে মালির জান্তা বাহিনীর সেনা ছাউনি ও সামরিক অবস্থানগুলোতে হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জান্তা সদস্যদের নিহতের কথাও জানানো হয়। উল্লেখ করা হয়, প্রতিরোধ যোদ্ধারা ২টি সামরিক গাড়ি ও বেশ কিছু অস্ত্র গনিমত হিসাবে অর্জন করেছেন। আর অন্যান্য সামরিক গাড়ি ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

এদিকে প্রতিরোধ বাহিনী জেএনআইএম তাদের প্রকাশিত বিবৃতিতে আরএফআইয়ের প্রতিবেদনের চাইতে নিহত জান্তা সদস্যদের সংখ্যা অনেকটাই কমিয়ে উল্লেখ করেছে। যাকে বিশ্লেষকরা জেএনআইএমের সামরিক কৌশলের অংশ বলে মনে করছেন।


তথ্যসূত্র:
– https://alezza.site/picture.php?/6234/category/33
– https://defencemena.com/mali-jnim-niono-attack-soldiers-killed-hospital-drone/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠিত আইআরএফের সম্পদ জব্দে নতুন পদক্ষেপ নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার