জম্মু-কাশ্মীরে ওয়াকফ বোর্ডের অনুষ্ঠানে বন্দে মাতরম শিরকি গান পরিবেশন, নিন্দা জানিয়েছে কাশ্মীরের আলেম সমাজসহ একাধিক মুসলিম সংগঠন

0
0

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের ওয়াকফ বোর্ডের আয়োজিত অনুষ্ঠানে বন্দে মাতরম শিরকি গান পরিবেশনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাশ্মীরের আলেম সমাজসহ একাধিক মুসলিম সংগঠন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জম্মু-কাশ্মীরের প্রসিদ্ধ মুসলিম সংগঠন মুত্তাহিদা মাজলিসে উলামা (এমএমইউ) এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এছাড়া মাওলানা রহমতুল্লাহ মীর কাসমি, মুফতি শামায়েল নদভিসহ বেশ কয়েকজন আলেম এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।

গত ২৩ নভেম্বর শ্রীনগরের শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ওয়াকফ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দখলদার ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত ছিল।

এক বিবৃতিতে এমএমইউ বলেছে, ইসলামের মূলনীতি তাওহিদ অনুযায়ী একমাত্র আল্লাহই এক ও অদ্বিতীয়। কোনো ব্যক্তি, বস্তু, ভূমি বা সৃষ্টিকে ঐশ্বরিক মর্যাদা দেওয়া ইসলামে নিষিদ্ধ। সংগঠনটির দাবি, মাতৃভূমিকে ঐশ্বরিক সত্তা হিসেবে তুলে ধরে, এমন যেকোনো চর্চা তাওহিদের পরিপন্থী। তাই এটি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এবং মুসলিমদের জন্য নিষিদ্ধ।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও ধর্মীয় কারণে বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক করার বিরোধিতা করেছে। ওয়াকফ বোর্ডের নিজস্ব অনুষ্ঠানে গানটি উপস্থাপনের নিন্দা প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, মুসলিমদের ধর্মীয় সম্পদ রক্ষার দায়িত্ব ওয়াকফ বোর্ডের। অথচ ওই অনুষ্ঠানে বন্দে মাতরম বাজানোর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। এরপরও বোর্ড গানটি বাজিয়েছে। এতে কাশ্মীরের মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের প্রতি অবজ্ঞা দেখানো হয়েছে এবং তাদের অনুভূতিতে গভীর আঘাত দেওয়া হয়েছে।

এদিকে বন্দে মাতরম গান বাজানো নিয়ে আপত্তি জানানোর কারণে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা রহমতুল্লাহ মীর কাসমিকে তলব করেছে দখলদার পুলিশ। মাওলানা কাসমি বান্দিপোরার দারুল উলুম রহিমিয়ার প্রধান। এটি কাশ্মীরের অন্যতম বড় ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান।

কাশ্মীরের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি শামায়েল নদভিও মাওলানা কাসমির প্রতি সমর্থন জানিয়েছেন। বন্দে মাতরমকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা এবং গানটি বাধ্যতামূলক করার প্রচেষ্টার বিরুদ্ধে কথা বলায় তিনি কাসমির প্রশংসা করেন। মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষায় আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrwb3p4a
2. https://muslimmirror.com/muslim-bodies-object-to-vande-mataram-at-jk-waqf-day-ceremony/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির নিয়োনো সেনা ক্যাম্পে জেএনআইএম এর এক অভিযানেই অন্তত ৫৮ জান্তা সদস্য হতাহত