ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঁচ প্রদেশের ৩৫০ পুলিশ সদস্যের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন

0
15

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা আরও সুসংহত করার লক্ষ্যে উত্তরাঞ্চলের পাঁচটি প্রদেশের প্রায় ৩৫০ জন পুলিশ সদস্য এক মাসব্যাপী সামরিক ও আদর্শিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সামরিক, পেশাগত ও শৃঙ্খলাগত সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে, যা তাদের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বালখ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ কর্মসূচিটি এমনভাবে পরিচালিত হয়েছে যাতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা আরও দক্ষতা, পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হন। উত্তরাঞ্চল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয় প্রধান ফজলুর রহমান মোল্লা জানান, ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রটিতে মোট ১৪টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি সার্জেন্টদের জন্য এবং বাকি ১৩টি নতুন পুলিশ সদস্যদের জন্য পরিচালিত হয়। গত পাঁচ বছরে এই কেন্দ্র থেকে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য গ্রাজুয়েট হয়েছেন।

গ্রাজুয়েশন অনুষ্ঠানে বালখ প্রদেশের উপ-গভর্নর নূরুল হাদি আবু ইদরিস হাফিযাহুল্লাহ নতুন গ্রাজুয়েট সদস্যদের ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বজায় রাখা, জনগণের সেবা, মানবিক মর্যাদা রক্ষা, রাষ্ট্রব্যবস্থার সুরক্ষা এবং আইনগত ও শরয়ী দায়িত্ব সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান।

কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হচ্ছে। সামরিক, পেশাগত ও শৃঙ্খলাগত প্রশিক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশের পুলিশ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


তথ্যসূত্র
1. 337 personnel from the Police Training Center in Balkh Province have graduated
– https://tinyurl.com/2pp9t4je

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরের কালান্দিয়ায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় আহত ৫১ ফিলিস্তিনি