চালু হতে যাচ্ছে আফগানিস্তানের বৃহত্তম সেচ প্রকল্প কুশ তেপা খাল, কৃষিতে বিপ্লবের নতুন সম্ভাবনা

0
10

আফগানিস্তানের কৃষি ও পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে কুশ তেপা খাল। দেশের অন্যতম বৃহৎ এই পানি ব্যবস্থাপনা প্রকল্পটি এখন নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং শিগগিরই তা কার্যকর হওয়ার পথে। প্রকল্পটি চালু হলে উত্তর আফগানিস্তানের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচের সুযোগ বাড়ার পাশাপাশি কৃষি উৎপাদন, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও কুশ তেপা খালের নির্মাণকাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে আফগান জনগণের প্রত্যাশিত এই প্রকল্প শিগগিরই কার্যকর হবে বলেও তিনি জানান। তাঁর মতে, প্রকল্পটি কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশের স্বনির্ভরতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় উন্নয়ন করপোরেশনের তথ্য অনুযায়ী, কুশ তেপা খালের দ্বিতীয় ধাপের কারিগরি কাজ প্রায় শেষের পথে। নির্ধারিত কারিগরি মান বজায় রেখে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি খালটি ব্যবহারের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

করপোরেশনের মুখপাত্র নবিউল্লাহ আরগান্দিওয়াল জানান, ৩৬টি সেতুসহ খালের প্রধান অবকাঠামো নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দ্বিতীয় ধাপের নির্মাণকাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

কুশ তেপা খাল শুধু একটি পানি স্থানান্তর প্রকল্প নয়; বরং উত্তর আফগানিস্তানের কৃষি উন্নয়নে এটি বড় ধরনের পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। প্রকল্পটি চালু হলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুশ তেপা খালের সূচনা হয়েছে বালখ প্রদেশের কালদার জেলা দিয়ে আমু দরিয়া নদী থেকে। এরপর এটি বালখ, জাওজান ও ফারিয়াব প্রদেশ অতিক্রম করে আন্দখয় জেলায় গিয়ে শেষ হবে। প্রকল্পটির তিনটি ধাপের কাজ সম্পন্ন হলে ৩০ লাখ জেরিব (প্রায় ৬ লাখ হেক্টর) জমি সেচের আওতায় আসবে।


‎তথ্যসূত্র
1. Qosh Tepa Canal Nears Completion, Set to Become Operational Soon
– https://tinyurl.com/mw4xyydh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুতের মিটার রিডারকে আটকে রাখল জনতা
পরবর্তী নিবন্ধবরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ; সন্দেহের তীর আওয়ামী সন্ত্রাসীদের দিকে