বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ; সন্দেহের তীর আওয়ামী সন্ত্রাসীদের দিকে

0
4

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম সূত্রগুলো জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে । মুহূর্তের মধ্যে ব্যাপক শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এতে ওই এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ ও র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু সাংবাদিকদের জানায়, ১৫ আগস্ট সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে অস্তিতশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


তথ্যসূত্র:
১। বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
– https://tinyurl.com/s95yr2y2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচালু হতে যাচ্ছে আফগানিস্তানের বৃহত্তম সেচ প্রকল্প কুশ তেপা খাল, কৃষিতে বিপ্লবের নতুন সম্ভাবনা
পরবর্তী নিবন্ধখুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা