বেলারুশে বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শনে আফগান প্রতিনিধিদল, কৃষি ও শিল্পখাতে অংশীদারত্বের নতুন সম্ভাবনা

0
3

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদমন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমারি হাফিযাহুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলারুশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি শিল্পকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। সফরে কৃষি, পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পশুখাদ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা এবং শিল্প ও কারিগরি সক্ষমতা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি বেলারুশের বিভিন্ন শস্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র, রাসায়নিক সার উৎপাদন কারখানা এবং খাদ্য, দুগ্ধ, চিনি, মাংস ও পশুখাদ্য উৎপাদনকারী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা এসব প্রতিষ্ঠানের স্থানীয় উৎপাদন সক্ষমতা, কার্যক্রম ও শিল্প-কারিগরি দক্ষতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

পরিদর্শনকালে বেলারুশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আফগানিস্তানের সংশ্লিষ্ট খাতের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তাদের পক্ষ থেকে বিশেষ করে আফগান বিশেষজ্ঞদের জ্ঞান ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল কৃষি, পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং পশুখাদ্য উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে বেলারুশের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্বের সুযোগ খুঁজে দেখা। একই সঙ্গে এসব খাতে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় শিল্পজ্ঞান অর্জনের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়েছে।

বেলারুশের শিল্প ও উৎপাদন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে আফগানিস্তানের কৃষি ও পশুপালনভিত্তিক শিল্পে সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান হস্তান্তরের ওপর গুরুত্ব দেওয়ায় এ সফর দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Afghan Delegation Visits Belarusian Factories
– https://tinyurl.com/y3mbzetk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরে এক নারীকে ধর্ষণের পর হত্যা, তার এক বছরের শিশুসন্তানকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ করল ধর্ষক
পরবর্তী নিবন্ধসিলেটের গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দি স্বামীর বন্ধুরা