নোয়াখালীর হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা আটক

0
3

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন নামে এক সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে হেলাল উদ্দিন ওই স্কুলছাত্রীকে কৌশলে তার ওষুধের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে আটক করে। পরে গ্রামপুলিশের মাধ্যমে খবর দেওয়া হলে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, হেলালের বিরুদ্ধে পূর্বেও নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে সালিশের পরও সে অপরাধমূলক কার্যক্রম থেকে সরে আসেনি।

জানা যায়, হেলাল উদ্দিন অতীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিল।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন সাংবাদিকদের জানায়, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীও বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।


তথ্যসূত্র:
১। হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা আটক
– https://tinyurl.com/46a93en6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে বিয়ের কথা বলে ডেকে এনে ভাড়া বাসায় তরুণীকে ৭ দিন আটকে রেখে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধবিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ, ১ মাস ৩ দিন পর ঢাকা থেকে তরুণী উদ্ধার