
নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। অপহরণের ১ মাস ৩ দিন পর ওই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তের সহযোগী জনি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার জনি কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের বাড়িও একই গ্রামে।
মামলার এজাহারের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মামলার প্রধান আসামি রনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে ওই ছাত্রী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে রনি ও তার সহযোগীরা তাকে অপহরণের পরিকল্পনা করে।
এজাহার অনুযায়ী, গত ২০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি রনি তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি রনি ও রানা এখনো পলাতক রয়েছে।
তথ্যসূত্র:
১। নেত্রকোনা থেকে ‘অপহৃত’ তরুণী ঢাকায় উদ্ধার, যুবক গ্রেফতার
– https://tinyurl.com/4kxkxme7


