যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গাজায় দুই দিনে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ

0
4

অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গণহত্যা। গত দুই দিনে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ১২ সেপ্টেম্বর, শনিবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত হামলা এবং ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। সড়ক ও ধসে পড়া ভবনের নিচে এখনও বহু ভুক্তভোগীর মরদেহ ও আহত ব্যক্তি চাপা পড়ে আছেন। কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনীর বাধা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গাজার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত বর্বর ইসরায়েলি হামলায় ১,৩৬৯ জন ফিলিস্তিনি শহীদ এবং ৪,৬২৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া বর্বর ইসরায়েলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৭৩,৭৮৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১,৭৪,৭৩৮ জনেরও বেশি আহত হয়েছেন।


তথ্যসূত্র

1. ارتفاع حصيلة الشهداء في قطاع غزة إلى 73,783 والإصابات إلى 174,738
– https://tinyurl.com/2jm7dwd6
– https://tinyurl.com/5n95yzwj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত ও বাদগিস প্রদেশে তেল অনুসন্ধান ও উত্তোলনে ইমারাতে ইসলামিয়ার ২৮ মিলিয়ন ডলারের চুক্তি
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে ২৭০ কোটি আফগানি ব্যয়ে ১২ টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন