লক্ষ্মীপুরে হতদরিদ্র নারীর চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

0
7

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র এক নারীর চুরি হওয়া একটি গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এতে সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় তাকে দল থেকে শোকজ করা হয়। তিনদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন দেলু। সে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

গণমাধ্যম সূত্র জানায়, উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু গত ১০ সেপ্টেম্বর রাতে চুরি হয়। এরপর থেকে গরু দুটির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই মধ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতা দেলোয়ারের গোয়ালঘরে চুরি হওয়া একটি গরুর সন্ধান পায় স্থানীয়রা।

এ খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে ও আশপাশে লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।


তথ্যসূত্র:
১। বিএনপি নেতার গোয়ালঘরে মিলল চোরাই গরু, অতঃপর
– https://tinyurl.com/3ffuv9r3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিন নিয়ে এলাকায় ফিরে মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার