জামালপুরে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

0
0

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চক্রের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হল মাদারগঞ্জ উপজেলার নাদাগাড়ী এলাকার অবিনুর, সেলিম, সুমন, সুমন ওরফে নুরু মিয়া এবং গাবেরগ্রাম এলাকার রাসেল মিয়া। এদের মধ্যে রাসেল মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টিরও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর ফলে সেচ ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহক ও কৃষকেরা ভোগান্তিতে পড়েন। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের অধিকাংশই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে উধাও হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

এসব ঘটনার পর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সংঘবদ্ধ এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়।

এদিকে, ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে দলটির স্থানীয় নেতারা।


তথ্যসূত্র:
১। ১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
– https://tinyurl.com/yc8s47mc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা: হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির