পটুয়াখালীতে বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটক করল এলাকাবাসী

0
10

পটুয়াখালীর কলাপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে পণ্ড হয়েছে দুই যুবতীর বিয়ের আয়োজন। সমকামী দুই যুবতীর বিয়ের জন্য বাসরঘরও সাজানো হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের একটি কক্ষে বাসর সাজিয়ে রাত্রিযাপন করলে বিষয়টি জানাজানি হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক যুবতী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছিল। চারদিন আগে সে ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসে এবং স্বামী-স্ত্রীর মতো চলাফেরা শুরু করে।

ঘৃণ্য এ সমাজবিরোধী কর্মকাণ্ড জানাজানি হলে ক্ষুব্ধ হন এলাকাবাসী। পরে এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য কাওসার হাবিবকে জানালে তিনি ওই দুজন যুবতীকে হেফাজতে নেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানায়, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, দেশের প্রচলিত দণ্ডবিধির ৩৭৭ ধারায় ‘প্রকৃতির নিয়মের বিরুদ্ধে’ যৌন সম্পর্ককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হলেও, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দুই সমকামী পুরুষের বিয়ের আয়োজন নিয়েও দেশজুড়ে সমালোচনা হয়েছিল; কিন্তু সে ঘটনাতেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন।


তথ্যসূত্র:
১। ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য
– https://tinyurl.com/424z4e5c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইনফোগ্রাফি || রবিউল আউয়াল মাসে আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে জেএনআইএম-এর ৮৪টি সামরিক অপারেশন
পরবর্তী নিবন্ধলেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল