ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো অবৈধ ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা

0
2

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর রাতভর বর্বরোচিত তাণ্ডব চালিয়েছে অবৈধ ইসরায়েলি সেটেলাররা। ২৮ সেপ্টেম্বর, সোমবার রাতে একদল সেটেলার সন্ত্রাসী একটি ফিলিস্তিনি পরিবারের বসতঘরের জানালা দিয়ে জ্বলন্ত ককটেল নিক্ষেপ করে। ওই সময় বাড়ির বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

তবে তারা দ্রুত জেগে উঠে আগুন নেভাতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে সন্ত্রাসীরা বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতেও আগুন ধরিয়ে ব্যাপক নাশকতা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘ইহাব হাসান’ নামের এক ফিলিস্তিনি মানবাধিকারকর্মী পোস্ট করে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “কয়েক ডজন ইসরায়েলি সেটেলার সন্ত্রাসী আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। একটি পুরো ফিলিস্তিনি পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার উদ্দেশ্যেই তারা ঘুমের ঘোরে মোলোটভ ককটেল ছুড়ে মেরেছে।”

মূলত ২০২৩ সালের পর থেকে পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের এমন তাণ্ডব মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় প্রতি রাতেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে ঢুকে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে তারা। এসব সহিংসতায় ইসরায়েলি সেনা বা পুলিশ কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে উল্টো অনেক সময় হামলাকারীদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহায়তা করে থাকে।


তথ্যসূত্র

– In latest overnight attack, settlers reportedly fire-bomb Palestinian home with family inside
https://tinyurl.com/2tctvbpv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় আশ-শাবাবের সুপরিকল্পিত সফল অপারেশন: প্রায় ৩০ শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধপুনর্বাসনের অভাবে অধিকৃত জম্মু-কাশ্মীরের নদীর তীরবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন শত শত উপজাতি মুসলিম পরিবার