অধিকৃত কাশ্মীর উপত্যকাজুড়ে দখলদার পুলিশের তল্লাশিচৌকি স্থাপন জোরদার, ভোগান্তিতে সাধারণ মুসলিমরা

0
0

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাশ্মীর উপত্যকাজুড়ে ব্যাপকভাবে পুলিশের তল্লাশিচৌকি স্থাপন করেছে দখলদার ভারত প্রশাসন। কাশ্মীর জোনের পুলিশের মহাপরিদর্শক সুজিত কুমারের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, এ উদ্যোগে সাধারণ কাশ্মীরি মুসলমানদের দুর্ভোগ আরও বেড়েছে।

মহাপরিদর্শক সুজিত কুমারের নির্দেশনায় পুলিশের তল্লাশিচৌকিগুলো আরও বেশি গোয়েন্দা তথ্যনির্ভর করতে বলা হয়েছে। আসন্ন শীতকালীন প্রস্তুতির অংশ হিসেবে থানাসহ বিভিন্ন স্থাপনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে বলেছে সে। কার্যকর প্রতিরোধ এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও সে জোর দিতে বলেছে।

এসব নির্দেশনার পর কাশ্মীর উপত্যকাজুড়ে সড়ক ও প্রবেশপথগুলোতে তল্লাশি আরও জোরদার করেছে দখলদার ভারতীয় পুলিশ। নিরাপত্তার অজুহাত দেখানো হলেও এসব পদক্ষেপে সাধারণ কাশ্মীরিরা অনেক বেশি ভোগান্তি ও লাঞ্ছনার শিকার হচ্ছেন বলে হচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। তল্লাশিচৌকির স্থানসমূহে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষের অনেক বেশি সময় ক্ষেপন হচ্ছে।

সমালোচকদের অভিযোগ, নজরদারি জোরদার এবং কঠোর আইনের আওতায় ইচ্ছামতো মুসলিম তরুণদের আটক করতেই এসব ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bu99c9b7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুর উপকণ্ঠে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের অগ্রগতি: শত্রু বাহিনীর অন্তত ৬০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালিতে শত্রু সেনা কনভয় ও টহল দল টার্গেট করে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের পৃথক অভিযান