গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা

0
1

গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগের দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ের রাস্তার পাশে একটি বাস দাঁড় করানো ছিল। বাসটিতে কারখানার শ্রমিক আনা-নেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সন্ত্রাসী আওয়ামী লীগের লোকেরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর থানার ওসি আল মামুন গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার ভোরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
– https://tinyurl.com/mryytvud

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধসিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকে ছিনতাই