টাঙ্গাইলে প্রাইমারী স্কুলে শিশু ছাত্রীদের ধারাবাহিক যৌন নির্যাতন, অভিযুক্ত হিন্দু শিক্ষক তপন কুমারকে এলাকাবাসীর গণপিটুনি

0
2

টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করে আসছিল এক হিন্দু শিক্ষক। এ ঘটনায় তপন কুমার সরকার নামে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। পরবর্তীতে শিক্ষা অফিস থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত হিন্দু শিক্ষক তপন কুমার সরকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক শিশু ছাত্রীকে যৌন নির্যাতন করে আসছিল। এসব ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বিচার দাবিতে সোমবার (৯ নভেম্বর) বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা এক সালিশে বসেন। সালিশ চলাকালীন বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে মারধর (গণপিটুনি) করলে সে অজ্ঞান হওয়ার ভান করে।

খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা রাণী মজুমদার এবং মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে তপন সরকারকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্তের আদেশ জারি করে। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মৌখিক ও লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেছে।

অভিযুক্ত সহকারী শিক্ষক তপন কুমার সরকারের বাড়ি উপজেলার নাগরপাড়া গ্রামে। ২০১৭ সালে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই সে শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছিল। ইংরেজি ও গণিত প্রাইভেট পড়ানোর প্রলোভন দেখিয়ে সে একাধিকবার শিশু ছাত্রীদের যৌন নির্যাতন করেছে। শিক্ষার্থীরা লোকলজ্জার ভয়ে শুরুতে পরিবারের কাছে প্রকাশ না করে প্রধান শিক্ষিকাকে জানালেও সেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

অভিভাবক ও এলাকাবাসী জানায়, এমনকি উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সোমবার, যখন অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে পিটুনি দেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার নিজের গাফিলতির কথা অস্বীকার করে গণমাধ্যমে দাবি করে, ২০১৮ সালে সে এ বিদ্যালয়ে যোগদান করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই সে নাকি তপন কুমার সরকারকে মৌখিকভাবে সতর্ক করেছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছিল।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া গণমাধ্যমে জানায়, ঘটনার দিন খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডের মৌখিক অভিযোগ রয়েছে। তবে ঘটনার পর শিক্ষা অফিসের কর্মকর্তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। সে আরও জানায়, এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিস কিংবা ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পরবর্তী ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।


তথ্যসূত্র:
১। টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত
– https://tinyurl.com/3ezz67mc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পাবলিক টয়লেটে সন্তান প্রসব করে নবজাতককে কমোডে ফেলে পালিয়ে গেল স্কুল পড়ুয়া কিশোরী!
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ