যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ ৮ ফিলিস্তিনি শহীদ

0
0

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি হামলা থামছে না। নতুন করে গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গুলিবর্ষণে এক বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলেসহ অন্তত আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১০ নভেম্বর, মঙ্গলবার গাজা সিটির বিভিন্ন এলাকা ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এসব হামলার ঘটনা ঘটে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গাজা সিটির দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন শহীদ হন। একই শহরের জেইতুন এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে বিমান হামলায় প্রাণ হারান ফাদি রাজাব ও তার ১৩ বছর বয়সী ছেলে আবুবকর। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন শহীদ হন।

এ ছাড়া গাজা সিটির সাবরা এলাকায় একটি ধাতব কারখানায় সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন শহীদ হন। সব মিলিয়ে মঙ্গলবারের এসব হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্যসূত্রের বরাতে জানিয়েছে আলজাজিরা।

এদিকে, গত বছরের যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে মোট শহীদের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।


তথ্যসূত্র :

1. Father, child among eight Palestinians killed in Israeli attacks on Gaza
– https://tinyurl.com/3mexwyda

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
পরবর্তী নিবন্ধ১৪ বছরের বেশি সময় পর সোমালিয়ার কৌশলগত বালেদোগল বিমানঘাঁটি ছেড়ে গেছে মার্কিন বাহিনী