গাইবান্ধায় মুসলিম মালিকানাধীন ভবনে মাদরাসা চালু করতে বাঁধা দিচ্ছে স্থানীয় উগ্র হিন্দুরা

0
0

এটি যেন বাংলাদেশ নয়, ভারতের কোনো অঙ্গরাজ্যের চিত্র, এমনই পরিস্থিতির দেখা মিলেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। পাশে মন্দির আছে তাই এলাকাটিতে মাদরাসা চালু করা হলে হিন্দুদের সমস্যা হবে, এমন দাবি তুলে মুসলিম মালিকানাধীন একটি ভবনে মাদ্রাসার কার্যক্রম শুরু করতে বাধা দিয়েছে স্থানীয় হিন্দুরা। এমনকি দেশের প্রচলিত আইন-কানুনের তোয়াক্কা না করে ওই এলাকায় কোনোভাবেই মাদরাসা প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়ার অভিযোগ পাওয়া গেছে!

গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পল্টন মোড় বাজারপাড়ায় মুসলিম মালিকানাধীন শাহীন স্মৃতি মার্কেটের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে ‘দারুল হুফফাজ মডেল মাদ্রাসা’ নামক একটি অস্থায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। এতে জেনারেল শিক্ষা প্লে থেকে ৮ম শ্রেণী, নূরানী, মক্তব, নাজেরা, হিফজুল কোরআন, হিফজ রিভিশন এবং প্রতিযোগিতা বিভাগ চালুর উদ্যোগ নেয়া হয়।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির নিরাপত্তার জন্য একটি গেইট তৈরি করতে গেলে স্থানীয় তপন কুমার সাহা নামে এক হিন্দু ব্যক্তির নেতৃতে কয়েকজন ইসকন সদস্য এলাকাটিতে কোন মাদরাসা প্রতিষ্ঠা হতে দেবে না বলে বাঁধা দেয়।

মাদরাসাটির পরিচালক মাওলানা ফেরদৌস আলম গণমাধ্যমকে জানান, সম্প্রতি ভবনটির মালিকের সঙ্গে চার লাখ টাকা জামানত ও মাসিক ভাড়ার চুক্তি করে তারা প্রতিষ্ঠানটি চালু করার প্রস্তুতি শুরু করেন। প্রায় তিন মাস আগে উদ্বোধনের ব্যানার টাঙানো হয়। আগামী ১৪ নভেম্বর উদ্বোধনের তারিখও নির্ধারণ করা হয়। তবে নভেম্বরের শুরুতে প্রতিষ্ঠানের মূল গেট নির্মাণ করতে গেলে তপন কুমার সাহার নেতৃত্বে স্থানীয় কয়েকজন হিন্দু বাধা দেয়। এ সময় সেখানে মাদরাসা প্রতিষ্ঠা করা যাবে না বলেও জানানো হয় হিন্দুদের পক্ষ থেকে।

তিনি আরও জানান, এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও সমাধান হয়নি। এমনকি ছয় মাস পর অন্য ভবনে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও সংশ্লিষ্ট হিন্দুরা তাতেও রাজি হয়নি।

ভবনটির মালিক শাহ আলম আকন্দ সাংবাদিকদের জানান, মাসিক ভাড়ার চুক্তিতে তিনি মাদরাসা কর্তৃপক্ষের কাছে ভবনটি ভাড়া দিয়েছেন। নিজের মালিকানাধীন জায়গা কাকে ভাড়া দেবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে বাধা দেওয়ার অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।

শাহ আলম আকন্দ আরও জানান, প্রথমে স্থানীয় কয়েকজন গেট নির্মাণে বাধা দেয়। পরে তারা সরাসরিই জানিয়ে দেয়, ওই এলাকায় কোনোভাবেই মাদরাসা প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে সাংবাদিকরা তপন কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায়, এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠায় তাদের আপত্তি রয়েছে! অথচ, উক্ত এলাকায় হিন্দু ছাড়াও বহু মুসলিম বসবাস করে এবং সেখানে মসজিদ, দোকানপাটসহ মুসলিমদের অন্যান্য স্থাপনাও রয়েছে। তা সত্ত্বেও তপন কুমার মুঠোফোনে জানায়, ‘আমরা তাকে (কর্তৃপক্ষকে) আমাদের অফিসে ডেকে বলেছি, ভাই, এটা হিন্দু গ্রামের মধ্যে। এখানে মাদরাসা করা যাবে না। আমাদের ধর্মের বিষয়ে সমস্যা হতে পারে। আপনি আমাদের হিন্দু গ্রামের মাঝখানে এসে মাদরাসা করতে পারেন না।’

এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে একটি মুসলিম মালিকানাধীন ভবনে মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে এ ধরনের বাধার পেছনে কারা ইন্ধন জোগাচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন ক্ষমতাবলে এমন অবস্থান নিচ্ছেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয় মুসলিমরা।


তথ্যসূত্র
– https://tinyurl.com/ynxdnna7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ৯ মাসে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধ, ৯৫ শতাংশ ক্ষেত্রেই টার্গেট মুসলমানরা