চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালো দুর্বৃত্তরা, আহত ৬

0
0

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল চুরখার হাট বাজারে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয় ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখার হাট বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ হাশেম, মো. জামাল উদ্দিন, মো. শওকত, এনাম মুন্সী, মো. ইসমাইল হোসেন ও মো. ইউসুফ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় একাধিক অস্ত্রধারী দুর্বৃত্ত সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি হয়ে চুরখার হাট বাজারে এসে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তদের ধাওয়া ও আটক করার চেষ্টা করলে অস্ত্রধারীরা গুলি ছোড়ে। এতে ছয় ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে জাবেদ নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করেন। খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক সিএনজিচালককে নিজেদের হেফাজতে নেয়।


তথ্যসূত্র:

১। ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

– https://tinyurl.com/4p7tvuj2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত জম্মু-কাশ্মীরে ৬ হাজারের বেশি নামপরিচয়হীন কবর শনাক্ত, ৮ হাজারেরও অধিক নিখোঁজের ব্যাপারে নীরব ভারত
পরবর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে অতর্কিত গুলিবর্ষণ করলো আওয়ামী জঙ্গি সন্ত্রাসীরা, গুলিবিদ্ধ ৫