খুলনায় বিএনপি নেতাকে গভীর রাতে গুলি করল দুর্বৃত্তরা

0
0

খুলনার তেরখাদায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার মোকামপুর বাজারের কাছে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তার হাত, পা ও কোমরে গুলি লাগায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করান।

গুলিবিদ্ধ মাফিক সরদার তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সার্জ কমিটির সদস্য।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে মোকামপুর বাজার থেকে ভ্যানে বাড়ি ফিরছিল মাফিক সরদার। পথে মিকাইলের স-মিলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার শরীরের তিন স্থানে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ সাংবাদিকদের জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। ভুক্তভোগী ঘটনাস্থলে পৌঁছামাত্র তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে তারা। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
১। খুলনায় বিএনপি নেতাকে গভীর রাতে গুলি
– https://tinyurl.com/e44j3w75

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে সড়কে গাছ ফেলে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু