ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে প্রতিবেশীদের কটুক্তি, মানসিক চাপ সইতে না পেরে পশ্চিমবঙ্গের এক নারীর আত্মহত্যা

0
1

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার বাসিন্দা বানু বেগমের (৪৩) নাম বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। এরপর গত সাত থেকে আট মাস ধরে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ, কয়েকজন প্রতিবেশী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতেন এবং তাকে নিয়মিত কটূক্তি করতেন।

গত ২০ নভেম্বর শুক্রবার দুপুরে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে বানু বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি বানু বেগম। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে অনেকে ভয় দেখাতো। এ ছাড়া ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আর সরকারি সুযোগ-সুবিধা পাবেন না বলে নিরাশ করতো প্রতিবেশীরা।

বানু বেগমের ভাই মন্টু আলম স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রতিবেশীদের কটুক্তিমূলক মন্তব্যে তার বোন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। গত সাত থেকে আট মাস ধরে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। চিকিৎসা নেওয়া সত্ত্বেও তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়নি। শুক্রবার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরিবারের আরেক সদস্য আসিমা খাতুন অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বানু বেগম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা এবং রেশন থেকেও বঞ্চিত হয়েছিলেন। প্রতিবেশীদের নিয়মিত কটূক্তি তার উদ্বেগ ও মানসিক যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছিল।

ঘটনার পর মরদেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধূপগুড়ি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।

বানু বেগমের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। অনেকে নিহত নারীর পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে।

স্থানীয় এক নেতা অভিযোগ করেছে, ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার ঘটনায় এলাকায় ভয় ও বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:

1. https://tinyurl.com/2d8s9sxr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুন্টল্যান্ড বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের ৩টি সফল অভিযান: সিনিয়র কমান্ডার নিহত সহ হতাহত অনেক শত্রু সেনা
পরবর্তী নিবন্ধনতুন ভবন নির্মাণের অজুহাতে উচ্ছেদের মুখে দিল্লির কৃষি ভবন চত্বরের প্রায় দেড়শ বছর বয়সী পুরনো কাদিমি মসজিদ